Anusurja Platform Suite

Anusurja

Anusurja is Bangladesh's only unified platform for academic research, creative literature, digital humanities, and independent cinema — publishing knowledge in every form it takes.

Read our Manifesto
Upcoming Events

What's Happening Outside

Research Journal

Academic Publications from South Asia

Explore Research

বাংলাদেশের নারী নির্মাতার চলচ্চিত্রে নারীর জীবন ও জগৎ

Laboni Akter

এই প্রবন্ধটি বাংলাদেশের নারী চলচ্চিত্র নির্মাতাদের দৃষ্টিতে নারীর জীবন, অভিজ্ঞতা ও বাস্তবতার উপস্থাপনাকে অনুসন্ধান করে। চলচ্চিত্র শিল্পে বিদ্যমান পিতৃতান্ত্রিক ও পুঁজিবাদী কাঠামোর কারণে ঐতিহাসিকভাবে নারীদের প্রান্তিক করে রাখা হয়েছে কিংবা কেবল অলঙ্কার বা ভুক্তভোগী হিসেবে দেখানো হয়েছে। এর বিপরীতে, নারী নির্মাতারা তাদের চলচ্চিত্রে পাল্টা আখ্যান (counter-narrative) তৈরির চেষ্টা করেছেন। গুণগত আধেয় বিশ্লেষণ (Qualitative Content Analysis) ও আখ্যানবিদ্যা (Narratology) পদ্ধতির মাধ্যমে এই গবেষণায় শামীম আখতার, ফৌজিয়া খান এবং নার্গিস আকতারের মতো নির্মাতারা কীভাবে ক্ষমতার কাঠামোর ভেতরে থেকে নারীর বাস্তবসম্মত চিত্র তুলে ধরছেন, তা পর্যালোচনা করা হয়েছে। লরা মালভির নারীবাদী চলচ্চিত্র তত্ত্ব এবং বেটি ফ্রাইডেনের নারীবাদী চিন্তাধারাকে তাত্ত্বিক কাঠামো হিসেবে ব্যবহার করে নির্বাচিত কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্রগুলো বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা যায় যে, নারী নির্মাতারা নারীর 'অনাবিষ্কৃত জগত' উন্মোচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও, তারা এখনো মূলধারার শিল্প-কাঠামোর প্রভাব ও সীমাবদ্ধতার মধ্যে কাজ করছেন। প্রবন্ধটি পরিশেষে এই বিষয়ের ওপর জোর দেয় যে, প্রথাগত ছাঁচ ভেঙে নারীর অস্তিত্বের গভীরতাকে ফুটিয়ে তোলার জন্য নারী নির্মাতাদের আরও স্বতন্ত্র নান্দনিক ও ভাষাশৈলী—বা ‘কাউন্টার সিনেমা’—বিকাশের প্রয়োজন রয়েছে। মূলশব্দ: নারী চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশ চলচ্চিত্র, নারীবাদী চলচ্চিত্র তত্ত্ব, আখ্যানবিদ্যা (ন্যারেটোলজি), উপস্থাপন, কাউন্টার সিনেমা।

নিরীক্ষাধর্মী সিনেমা ও বাংলাদেশের সিনেমায় সম্ভাবনা

Rudra Kawser

‘নিরীক্ষাধর্মী সিনেমা ও বাংলাদেশের সিনেমার সম্ভাবনা’ প্রবন্ধে আলোচিত হয়েছে নিরীক্ষামূলক সিনেমার পটভূমি, এর শৈলী ও প্রকরণ, কিভাবে আভা-গার্দ সিনেমা থেকে নিরীক্ষামূলক সিনেমা আলাদা হয়ে উঠছে এবং বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এর প্রভাব। এ পর্বে আরও আলোচিত হয়েছে ভারতের সাংষ্কৃতিক, ভৌগলিক, ঐতিহাসিক, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য মিলে প্রাচ্য দর্শন গড়ে উঠেছে এবং এ দর্শন কিভাবে ভারতীয় নিরীক্ষামূলক চলচ্চিত্রে প্রভাব ফেলেছে। বাংলা নিরীক্ষামূলক চলচ্চিত্রের প্রাথমিক সূত্র পাওয়া যায় ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায় এবং লক্ষ্য করা যায় ‘যুক্তি তক্কো আর গপ্পো’ সিনেমায় তার পূর্ণ বিকাশ। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সিনেমা নানা প্রতিবন্ধকতার পথ পার হয়ে বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, কিন্তু বিশ্ব চলচ্চিত্রের ভাষাগত নতুনত্ব তৈরী করতে উল্লেখ করার মতো কোন উদাহরণ রাখেনি। এরূপ পরিস্থিতিতে বাংলাদেশের সিনেমায় নিরীক্ষার প্রয়োগ নতুন সিনেমা ভাষা তৈরীতে অগ্রণী ভূমিকা রাখতে পারে। মূলশব্দ (Keywords) নিরীক্ষামূলক চলচ্চিত্র, আভাঁ গার্দ, মনঃসমীক্ষণ তত্ত্ব, সুররিয়ালিজম, প্রাচ্য দর্শন, সিনেমা প্রায়োগা

আদিবাসী সাহিত্যিক স্বরের তাত্ত্বিক পাঠ: প্রান্তিকতা, প্রতিরোধ ও আত্ম-আখ্যানের বিনির্মাণ

Laboni Akter

এই গবেষণাপত্রটি আদিবাসী সাহিত্যকে কেবল নৃতাত্ত্বিক সংগ্রহের আকর হিসেবে দেখার প্রচলিত ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির বিপরীতে একটি তাত্ত্বিক পুনর্পাঠ প্রস্তাব করে। গবেষণার মূল উদ্দেশ্য হলো আদিবাসী সাহিত্যের নিজস্ব নন্দনতত্ত্ব (Aesthetics) এবং জ্ঞানতাত্ত্বিক (Epistemology) অবস্থানকে চিহ্নিত করা, যা প্রথাগত ইউরো-কেন্দ্রিক সাহিত্য-সমালোচনার কাঠামোকে চ্যালেঞ্জ করে। প্রবন্ধটিতে আদিবাসী কণ্ঠস্বরকে ‘প্রান্তিকতা’র পরিবর্তে একটি স্বতন্ত্র ও সক্রিয় ‘তাত্ত্বিক আখ্যান’ (Theoretical Voice) হিসেবে বিশ্লেষণের জন্য তিনটি প্রধান তাত্ত্বিক মানদণ্ড প্রয়োগ করা হয়েছে। মৌখিক ঐতিহ্য ও সমষ্টিগত স্মৃতি কীভাবে একটি সমান্তরাল লিখন-পদ্ধতি তৈরি করে এবং তা কীভাবে সমকালীন বিশ্বসাহিত্যে ‘প্রতিরোধের ভাষা’ হিসেবে কাজ করে, তা-ই এই প্রবন্ধের মূল আলোচনার বিষয়বস্তু। চূড়ান্ত বিশ্লেষণে, আদিবাসী সাহিত্যিক স্বরের এই বিনির্মাণ কেবল সাহিত্যের পাঠ নয়, বরং ক্ষমতাকেন্দ্রিক জ্ঞানতাত্ত্বিক ক্ষেত্রগুলোতে নতুন ডিসকোর্স তৈরির একটি প্রয়াস।

Bunker

Literature Journal for Poetry, Fiction, Essay, Critique, and Creative Arts

Enter Bunker
কাগজের ফুল

Fiction

কাগজের ফুল

Sham Pulok

বিদা একটা স্বপ্ন দেখেছে। তারপর থেকে অনুশোচনা, ভয়। কীভাবে সে নিজেকে ক্ষমা করবে? স্বপ্নে সে চিলের মাংস খেয়েছে। আমাকে চিল হয়ে উঠতে দেখেছে। তারপরও নিজেকে রুখতে পারেনি। আমি তাকে সান্ত্বনা দিয়েছি। মাথায় হাত রেখে বলেছি, তুমি তো নিছক স্বপ্ন দেখেছ! কিন্তু সে এটা মানতে রাজি নয়, স্বপ্ন কেবলই স্বপ্ন। রক্তের স্বাদ এখনও তার জিহ্বায় লেগে আছে। ভেবে পাচ্ছে না, স্বপ্নে সে মানুষ ছিল কিনা। হয়তো সে একটা নেকড়ে ছিলো। ফলে আমার বিরুদ্ধে বিদার অভিযোগ এমন, কোনোভাবেই সে আর আমাকে ক্ষমা করবে না।

Lilith and Violence - 1

Painting

Lilith and Violence - 1

Laboni Akter

Sponsor us buying these products

Every purchase directly sustains our independent editorial operations.

Digital Culture and Eco Humanities Lab

Computational Methods for Cultural Knowledge

Visit DiCEHL

DiCEHL projects will appear here.

Visit DHL

Cinemite

Independent Cinema, Moving Image, New Media and Criticism

Enter Cine World
'আমাদের সিনেমার ভাষাভঙ্গি নির্মাণে সাংস্কৃতিক ঐতিহ্যের কাছে ফেরাটা জরুরি' - আলাপচারিতায়: এন রাশেদ চৌধুরী ও চন্দ্রাবতী কথা

'আমাদের সিনেমার ভাষাভঙ্গি নির্মাণে সাংস্কৃতিক ঐতিহ্যের কাছে ফেরাটা জরুরি' - আলাপচারিতায়: এন রাশেদ চৌধুরী ও চন্দ্রাবতী কথা

Rudra Kawser

চলচ্চিত্র নির্মাতা এন. রাশেদ চৌধুরীর এই সাক্ষাৎকারটি বাংলাদেশের সিনেমার নিজস্ব ভাষা ও নন্দনতত্ত্ব বিনির্মাণে সাংস্কৃতিক ঐতিহ্যের অপরিহার্যতাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তিনি মনে করেন, পশ্চিমা চলচ্চিত্র শৈলীর অনুকরণ না করে মধ্যযুগীয় বাংলা সাহিত্য, বিশেষ করে 'ময়মনসিংহ গীতিকা' বা পালা গানের মতো লোকজ ও মৌখিক ঐতিহ্যকে সিনেমার রূপক ও আখ্যান হিসেবে ব্যবহার করা জরুরি, যা তিনি তাঁর 'চন্দ্রাবতী কথা' চলচ্চিত্রে প্রয়োগের চেষ্টা করেছেন। সাক্ষাৎকারে বিশ্বখ্যাত নির্মাতাদের উদাহরণ টেনে দেশীয় কৃষ্টির সাথে সিনেমার সংযোগ স্থাপনের গুরুত্ব আলোচনার পাশাপাশি বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাণের পথে সেন্সর বোর্ডের আমলাতান্ত্রিক বাধা, পর্যাপ্ত অবকাঠামোর অভাব এবং বাণিজ্যিক চাপের নেতিবাচক দিকগুলো কঠোরভাবে সমালোচিত হয়েছে। পরিশেষে, স্বাধীন ধারার চলচ্চিত্রকে এগিয়ে নিতে এবং নতুন নির্মাতাদের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরিতে চলচ্চিত্র সংসদ ও শর্ট ফিল্ম ফোরামের মতো সম্মিলিত প্ল্যাটফর্মের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

সত্যজিৎ কি কাঞ্চনজঙ্ঘার প্রেমে পড়েছিলেন?

সত্যজিৎ কি কাঞ্চনজঙ্ঘার প্রেমে পড়েছিলেন?

Laboni Akter

আজ সত্যজিৎ রায়ের জন্মদিন। ‘কাঞ্চনজঙ্ঘা’ এই কালজয়ী নির্মাতার প্রথম রঙিন সিনেমা। কিন্তু ছবির ক্যানভাসজুড়ে রঙের বাড়াবাড়ি নেই, বরং মেঘ আর কুয়াশার দোদুলদুলে জীবনের এক মোহময় প্রচ্ছায়া এঁকেছেন তিনি। কেন তিনি প্রকৃতিসংলগ্ন হয়ে এমন সিনেমা বানালেন?

§

Around Me, in the Here and Now

Laboni Akter

‘The Horizon is a Wound’ is a personal cinematic reflection on the vanishing sanctuary of the outskirts of Dhaka. Shot entirely from the director's window, balcony, and rooftop, the film captures the relentless expansion of a city that consumes the very peace its residents seek. The film’s narrative engine is the ‘unbearable noise’—a constant, rhythmic industrial violence that marks the beginning of every day. What was once a journey toward a quiet suburban life has transformed into a front-row seat to the demolition of the horizon. Through a series of observational frames, the documentary explores the irony of modern dwelling: the director’s own home, which once offered comfort, now stands as a barrier that ruined the view for another, just as the new skeletal structures outside now cage his own perspective. Moving beyond a mere complaint about urban noise, the film delves into an existential duality. The camera gazes upon the construction workers not as invaders, but as figures of shared struggle, finding a strange, melancholic comfort in their presence amidst the chaos. By focusing on the textures of rising concrete against the fading sky, the documentary portrays the ‘Here and Now’ as a transitional space where silence is a luxury and the horizon is a memory in the making.

Our Manifesto

We believe knowledge deserves
a sanctuary without borders.

Anusurja was founded on the belief that literature and scholarship should be open, accessible, and rooted in local knowledge.

Read the Full Manifesto